ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫২৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জনের। সোমবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন। মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ১১ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৫ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ২ জন, সিলেটে ১ জন ও রংপুরে ১ ময়মনসিংহে ১ জন রয়েছেন।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে শূন‌্য থেকে ১০ বছরের মধ‌্যে ১ জন, ১১ থেকে ২০ বছরের মধ‌্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬০ বছরের ওপরে ২০ জন রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑